বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

টাকা দিয়ে বিষ কিনছেন না কি চিংড়ি...?

চিংড়ি কিনছেন তো কি দেখেনিন। চিংড়ি মাছে জেলি ইনজেক্ট করার পর তা আকারে বড় হয়ে যায়। ওজনও বেড়ে যায় কয়েকগুন। পরে রান্না করলে আবার আগের ছোট আকারই ধারণ করে। আমি বেশ কয়েকবার প্রতারিত হয়েছি এসব চিংড়ি কিনে।’ ব্যবসায়ীরা অল্প কিছু টাকা বেশি পাওয়ার জন্য এসব করছেন। কিন্তু ডাক্তাররা জানাচ্ছেন মানব দেহের জন্য কতটা ক্ষতিকারক এই জেলি। সাভার উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো আমজাদুল হক বলেন, চিংড়িতে ব্যবহৃত এসকল জেলি জীবননাশী। এগুলো মানুষের চোখ, কিডনি নষ্ট করে দিতে পারে। ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে এতে। চিংড়িতে জেলি পুশ করার ঘটনা সত্যতা নিশ্চিত করে সাভার উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা ফারহানা আহমেদ বললেন, ‘আমার প্রতিনিয়ত বাজার মনিটরিং করি। জেলি মেশানো চিংড়ি মাছ, জাটকা মাছ, রাক্ষুসে মাছসহ নিষিদ্ধ মাছ জব্দ করে বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। অাপনি সচেতন হোন দেখুন প্রতিটি মানুষের সচেতনতাই প্রতিরোধ করবে প্রতারনা।

বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

ঘরে বসে বানিয়ে ফেলুন রসমালাই....


অাসুন ঘরে বসে রসমালাই বানানোর উপায়- উপকরণঃ তরল দুধ- ৩ লিটার, গুড়ো দুধ- ২০০ গ্রাম, ডিম- ২টি, বেকিং পাউডার- ১/২ চা চামচ, ময়দা- ২ চা চামচ, চিনি-স্বাদমত (মাঝারি আকারের ৪ কাপ), এলাচ দানা গুড়ো করা- ৩ টি, ঘি-১/২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স- ৩ চা চামচ (গোলাপজল দিতে পারেন পরিবর্তে), পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য- ২চা চামচ। প্রস্তুত প্রণালী: * নন স্টিকার বা তলা ভারী এমন বড় একটি পাত্র নিন। এবার পাত্রে তরল দুধ ফুটাতে থাকুন। চিনি আর এলাচদানা গুড়োটাও দিয়ে দিন। এবং খুব কম আঁচে দুধ ২০ মিনিট ফুটাতে থাকুন। * এবার একটি বাটিতে গুড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন। ডিম দুটি ভেঙ্গে ফেটিয়ে এই মিশ্রণে মেশান। ঘি ও ভ্যানিলা অথবা গোলাপজল দিয়ে দিন। * সব একসাথে সুন্দর করে মিশিয়ে খামির বানান, খুব বেশি মাখবেন না। সব মিশে গেলেই হলো। প্রথমে খামিরটা হাতের সাথে আটকে আটকে যাবে আঠালো হয়ে, কিন্তু ৩/৪ মিনিট রেখে দিলেই দেখবেন সুন্দর খামির হয়ে গেছে, হাতের সাথে আর আটকাচ্ছে না। * এখান থেকে এবার ছোট ছোট বল বানান। বেশি বড় বানাবেন না। মার্বেলের চেয়ে ছোট বানালেই দেখবেন দুধে দেবার পর বলগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই ছোট বল বানান। * এতক্ষণে চুলায় দুধ ফুটানো হয়ে গিয়েছে। এই বলগুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে আস্তে আস্তে ছেড়ে দিন। * চামচ বা কিছু দিয়ে নাড়বেন না। কয়েক মিনিট পর দেখবেন বলগুলো ফুলে উঠেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আঁচ আরো কমিয়ে দিন এবং সর্বনিন্ম আঁচে রাখুন। * মৃদু আঁচে ২০ মিনিট রান্না করুন। কিছুক্ষণ পরপর পাত্রটা নাড়া দিয়ে দিন। ২০ মিনিট হয়ে গেলে চামচ দিয়ে একটি মিষ্টি তুলে দেখুন ভিতরে ভালভাবে সিদ্ধ হয়েছে কি-না। সিদ্ধ না হলে বেশি কাঁচা থাকলে কম আচেঁ আরো কিছুক্ষন রান্না করুন। * মাঝে মাঝে পাত্রটি সাবধানে ধরে ঝাকিয়ে দিন, যাতে তলায় ধরে না যায়। * যদি মিষ্টির ভিতরে সামান্য একটু কাঁচাভাব থাকে আরো কয়েক মিনিট চুলায় রেখে দিন। চুলা নিভিয়ে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও ভেতরের তাপেই আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। * মালাই আরেকটু ঘন করতে চাইলে আরো কিছুক্ষন কম আচেঁ চুলায় রাখতে পারেন, শুধু মাঝে মাঝে পাত্রটি একটু ঝাকিয়ে দিন যাতে তলায় ধরে না যায়। ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার রসে ভরা রসমালাই। পরিবেশনের আগে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন মিষ্টির ওপরে। চাইলে গরম গরমও খেতে পারেন।মজার খাবার তৈরি করে তা পরিবেন করুন প্রিয়জনকে।

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

শরীরের সবথেকে নোংরা জায়গা কোনটি....?

জেনে নিন বিস্তারিত:- ১। নাভি আসলে শরীরের একটি ক্ষত। চিকিৎসকরা শিশুর জন্মের সময় মায়ের শরীরের থেকে সন্তানকে আলাদা করেন। তাতেই তৈরি হয় এই ক্ষত। ২। নাভি কুণ্ডলী সাধারণত ভিতরের দিকেই থাকে। মাত্র ৪ শতাংশ মানুষের নাভি কুণ্ডলী বাইরের দিকে। ৩। বিশেষত মেয়েদের নাভি সুন্দর । বছরে বিশ্বের প্রায় ২ লক্ষ মানুষ নাভি কুণ্ডলীকে প্লাস্টিক সার্জারি করে বাইরে থেকে ভিতর দিকে ঢোকান। ৪। নাভি শরীরে সবথেকে নোংরা এলাকা। একটি গবেষণায় দেখা গেছে, ৬৭ রকমের ব্যাকটেরিয়া থাকে নাভিতে। ৫। পোশাকের কারণ নাভি নোংরা হয়। কারণ, সেখানে জামা কাপড়ের রোঁয়া লেগে যায়। ৫। ভারতীয় সনাতন যোগশাস্ত্রে শরীরে ৭টি চক্রের কথা বলা হয়। তার মধ্যে অন্যতম নাভি চক্র। ৬। হিন্দু পুরাণ বলে বিষ্ণুর নাভিপদ্ম থেকেই মানবের সৃষ্টি। ৭। গবেষকরা মনে করেন নাভি যে স্থানে থাকে তার উপরেই মানুষের সাঁতার কাটা বা দৌড়নো নির্ভর করে। ৮। বলা হয়, আদম ও ইভের নাভি ছিল না। কারণ তাঁরা তো মাতৃজঠরে জন্মাননি।

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

Bangladesh বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছুআয় কত....?


বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৪২ ডলার বেড়েছে। বর্তমানে মাথাপিছু আয় এক হাজার ৭৫২ ডলার। এর আগে এই আয় ছিল এক হাজার ৬১০ ডলার। মঙ্গলবার সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থাৎ এই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মানুষের গড় আয় বছরে এক লাখ ৪২ হাজার ৯১২ টাকা (প্রতি ডলার ৮১ টাকা হিসাবে)। আর এক বছরে এই আয় বেড়েছে ১১ হাজার ৫০২ টাকা। মন্ত্রীর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেটে সরকার দেশজ উৎপাদন-জিডিপির বৃদ্ধির যে হার নির্ধারণ করেছিল, প্রকৃত প্রবৃদ্ধি তাকে ছাড়িয়ে যাওয়ার পথে। অর্থ বছরের প্রথম ১০ মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশ হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান পরিকল্পনামন্ত্রী। চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে ৭.৪ শতাংশ। অর্থাৎ আগামী দুই মাসে উৎপাদন বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। গত অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর হার ছিল ৭.২৮ শতাংশ। সরকার একে আট শতাংশে উন্নীত করতে চায়। একনেকের বৈঠকে এই দুটি উন্নতির তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান পরিকল্পনামন্ত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একনেকের বৈঠক চলছিল। আর বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

দুধ নামে বিষ খাচ্ছেন অাপনি...?

অাপনি কি সচেতন বাংলাদেশের দুগ্ধ খামার থেকে শুরু করে দোকানের প্যা‌কেটজাত পর্যন্ত প্রতিটি পর্যায়ে দুধ অত্যন্ত বিপজ্জজনক বলে আখ্যা দিয়েছেন...