বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

ঘরে বসে বানিয়ে ফেলুন রসমালাই....


অাসুন ঘরে বসে রসমালাই বানানোর উপায়- উপকরণঃ তরল দুধ- ৩ লিটার, গুড়ো দুধ- ২০০ গ্রাম, ডিম- ২টি, বেকিং পাউডার- ১/২ চা চামচ, ময়দা- ২ চা চামচ, চিনি-স্বাদমত (মাঝারি আকারের ৪ কাপ), এলাচ দানা গুড়ো করা- ৩ টি, ঘি-১/২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স- ৩ চা চামচ (গোলাপজল দিতে পারেন পরিবর্তে), পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য- ২চা চামচ। প্রস্তুত প্রণালী: * নন স্টিকার বা তলা ভারী এমন বড় একটি পাত্র নিন। এবার পাত্রে তরল দুধ ফুটাতে থাকুন। চিনি আর এলাচদানা গুড়োটাও দিয়ে দিন। এবং খুব কম আঁচে দুধ ২০ মিনিট ফুটাতে থাকুন। * এবার একটি বাটিতে গুড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন। ডিম দুটি ভেঙ্গে ফেটিয়ে এই মিশ্রণে মেশান। ঘি ও ভ্যানিলা অথবা গোলাপজল দিয়ে দিন। * সব একসাথে সুন্দর করে মিশিয়ে খামির বানান, খুব বেশি মাখবেন না। সব মিশে গেলেই হলো। প্রথমে খামিরটা হাতের সাথে আটকে আটকে যাবে আঠালো হয়ে, কিন্তু ৩/৪ মিনিট রেখে দিলেই দেখবেন সুন্দর খামির হয়ে গেছে, হাতের সাথে আর আটকাচ্ছে না। * এখান থেকে এবার ছোট ছোট বল বানান। বেশি বড় বানাবেন না। মার্বেলের চেয়ে ছোট বানালেই দেখবেন দুধে দেবার পর বলগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই ছোট বল বানান। * এতক্ষণে চুলায় দুধ ফুটানো হয়ে গিয়েছে। এই বলগুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে আস্তে আস্তে ছেড়ে দিন। * চামচ বা কিছু দিয়ে নাড়বেন না। কয়েক মিনিট পর দেখবেন বলগুলো ফুলে উঠেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আঁচ আরো কমিয়ে দিন এবং সর্বনিন্ম আঁচে রাখুন। * মৃদু আঁচে ২০ মিনিট রান্না করুন। কিছুক্ষণ পরপর পাত্রটা নাড়া দিয়ে দিন। ২০ মিনিট হয়ে গেলে চামচ দিয়ে একটি মিষ্টি তুলে দেখুন ভিতরে ভালভাবে সিদ্ধ হয়েছে কি-না। সিদ্ধ না হলে বেশি কাঁচা থাকলে কম আচেঁ আরো কিছুক্ষন রান্না করুন। * মাঝে মাঝে পাত্রটি সাবধানে ধরে ঝাকিয়ে দিন, যাতে তলায় ধরে না যায়। * যদি মিষ্টির ভিতরে সামান্য একটু কাঁচাভাব থাকে আরো কয়েক মিনিট চুলায় রেখে দিন। চুলা নিভিয়ে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও ভেতরের তাপেই আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। * মালাই আরেকটু ঘন করতে চাইলে আরো কিছুক্ষন কম আচেঁ চুলায় রাখতে পারেন, শুধু মাঝে মাঝে পাত্রটি একটু ঝাকিয়ে দিন যাতে তলায় ধরে না যায়। ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার রসে ভরা রসমালাই। পরিবেশনের আগে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন মিষ্টির ওপরে। চাইলে গরম গরমও খেতে পারেন।মজার খাবার তৈরি করে তা পরিবেন করুন প্রিয়জনকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দুধ নামে বিষ খাচ্ছেন অাপনি...?

অাপনি কি সচেতন বাংলাদেশের দুগ্ধ খামার থেকে শুরু করে দোকানের প্যা‌কেটজাত পর্যন্ত প্রতিটি পর্যায়ে দুধ অত্যন্ত বিপজ্জজনক বলে আখ্যা দিয়েছেন...