মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

Bangladesh বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছুআয় কত....?


বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৪২ ডলার বেড়েছে। বর্তমানে মাথাপিছু আয় এক হাজার ৭৫২ ডলার। এর আগে এই আয় ছিল এক হাজার ৬১০ ডলার। মঙ্গলবার সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থাৎ এই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মানুষের গড় আয় বছরে এক লাখ ৪২ হাজার ৯১২ টাকা (প্রতি ডলার ৮১ টাকা হিসাবে)। আর এক বছরে এই আয় বেড়েছে ১১ হাজার ৫০২ টাকা। মন্ত্রীর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেটে সরকার দেশজ উৎপাদন-জিডিপির বৃদ্ধির যে হার নির্ধারণ করেছিল, প্রকৃত প্রবৃদ্ধি তাকে ছাড়িয়ে যাওয়ার পথে। অর্থ বছরের প্রথম ১০ মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশ হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান পরিকল্পনামন্ত্রী। চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে ৭.৪ শতাংশ। অর্থাৎ আগামী দুই মাসে উৎপাদন বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। গত অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর হার ছিল ৭.২৮ শতাংশ। সরকার একে আট শতাংশে উন্নীত করতে চায়। একনেকের বৈঠকে এই দুটি উন্নতির তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান পরিকল্পনামন্ত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একনেকের বৈঠক চলছিল। আর বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দুধ নামে বিষ খাচ্ছেন অাপনি...?

অাপনি কি সচেতন বাংলাদেশের দুগ্ধ খামার থেকে শুরু করে দোকানের প্যা‌কেটজাত পর্যন্ত প্রতিটি পর্যায়ে দুধ অত্যন্ত বিপজ্জজনক বলে আখ্যা দিয়েছেন...