সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

4G কি..? অাপনার সিম কি 4G...?


ফোরজি সেবা দেয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের কাছে আজ সন্ধ্যায় লাইসেন্স হস্তান্তর করবে। এরপর অপারেটরগুলো ফোরজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দেবে। ইতোমধ্যে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোরজি চালুর ঘোষণা দিয়েছে। মোবাইল ফোনে ফোরজি নেটওয়ার্ক সুবিধা পেতে চাইলে প্রথমেই আপনার সিমটি ফোরজি কি না সেটা জানতে হবে। যদি ফোরজি সিম না হয় তবে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে থ্রিজি সিম পরিবর্তন করে আনতে হবে। চাইলে ঘরে বসেইও সিম পরিবর্তন করতে পারবেন। এমন সুবিধাও দিচ্ছি একটি অপারেটর। ফোরজি সুবিধা পেতে হলে কেবলমাত্র ফোরজি সিম হলেই হবে না। এজন্য চাই ফোরজি নেটওয়ার্ক এনাবল হ্যান্ডসেট। গ্রামীণফোন গতকাল ফোরজি এনাবল দুইটি হ্যান্ডসেট এনেছে। একটির মূল্য ৪৪৪৪ টাকা। বাজারে এটিই সবচেয়ে কম দামের ফোরজি ফোন। দেশের টেলিকম অপারেটরগুলো গত কয়েকমাস ধরে ফোরজি এনাবল সিম বিক্রি করে আসছে। তাই আপনার সিমটি ফোরজি কি না তা ঘরে বসেই পরখ করে দেখার সুযোগ রয়েছে। আপনি যদি গ্রামীণফোনের গ্রাহক হন তবে মোবাইল ফোনে ডায়াল করুন *১২১*৩২৩২#। ফিরতি বার্তায় গ্রামীণফোন জানিয়ে দেবে আপনার সিমটি ফোরজি এনাবল কি না। রবি গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করে ফোরজি সিমের তথ্য পাবেন। এছাড়াও বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস করলেই জানতে পারবেন সিম সম্পর্কিত তথ্য। যদি টেলিটক গ্রাহকদের ঘরে বসে ফোরজি সিমের তথ্য জানার সুযোগ নেই। তারা এখনো এই ধরনের সেবা চালু করেনি। গ্রামীণফোন গতকাল জানিয়েছিল, শুরুতে কেবলমাত্র ঢাকা শহরেই ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করবে। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও ফোরজি নেটওয়ার্ক পৌঁছাবে। যদি বাংলালিংক দাবি করছে আজ লাইসেন্স পাওয়ার পরপরই ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে একই সঙ্গে ফোরজি নেটওয়ার্ক চালু করা হবে।

রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

রকেট এর সাতকাহন...!


এই রকেটটির মাধ্যমে ভবিষ্যতে আরও বড় আকারের স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব হবে। বর্তমানে রকেটের আকারের উপর ভিত্তি করে স্যাটেলাইট তৈরি করা হয়। এরই মধ্যে ইউএস এয়ার ফোর্স এ রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। এর বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দেওয়ার যে পরিকল্পনা রয়েছে মাস্কের, তারও বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে এর মাধ্যমে। ২০১১ সালে প্রথম ফ্যালকন হেভি তৈরির ঘোষণা দেয় স্পেস এক্স। ২০১৩ সালের মধ্যে রকেটটি তৈরির কাজ সম্পন্ন হবে, এমনটি বলা হয়েছিল তখন। তবে এই সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ২০১৭ সালের নভেম্বরে রকেটটি উৎক্ষেপণের ঘোষণা দেয় স্পেস এক্স। আরও একদফা সময় পরিবর্তনের অবশেষে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মহাশূন্যে গমন করতে সক্ষম হলো ফ্যালকন হেভি।

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮

বি এন পির উপর গ্রেফতার ও অাটক বন্ধে সরকারের প্রতি অাহবান মানবাধিকার সংস্থা হিউম্যানহিউম্যান রাইটস ওয়াটস....


বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির উপরে গ্রেফতার ও আটক বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিও)। বৃহস্পতিবার সংস্থাটির এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্রসহ অন্য পাঁচজনের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে কয়েকশ লোককে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলতে সরকারের প্রকাশ্যে নির্দেশনা দেয়া উচিত বলেও উল্লেখ করেছে এইচআরডব্লিও। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বিরোধী সমর্থকদের বিক্ষোভের সুযোগ না দিয়ে বাংলাদেশ সরকার মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে। সব রাজনৈতিক দলের উচিত, তাদের সমর্থকদের সহিংসতা থেকে বিরত রাখা।’ আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, খালেদা জিয়ার রায়কে সামনে রেখে গত আট দিনে এক হাজার ৭৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ঢাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। এ নিয়ে বর্তমানে সারা দেশে চলছে উত্তেজনা। বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী বলেন, ‘আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করবো না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটবো না। জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাকে রাজনীতির ময়দান ও নির্বাচন থেকে দূরে রাখা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। কিন্তু তাতেই একদলীয় শাসন কায়েম ও খালি মাঠে গোল দেয়ার খায়েশ পূরণ হবে বলে আমি মনে করি না।’খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের চার সদস্য। শুক্রবার বিকালে একটি গাড়িযোগে বিএনপি প্রধানের ওই ৪ স্বজন ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ফটকে আসেন। পরে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। ওই ৪ স্বজন হলেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে, সাইদ ইস্কান্দারের স্ত্রী এবং খালেদা জিয়ার মামী।

দুধ নামে বিষ খাচ্ছেন অাপনি...?

অাপনি কি সচেতন বাংলাদেশের দুগ্ধ খামার থেকে শুরু করে দোকানের প্যা‌কেটজাত পর্যন্ত প্রতিটি পর্যায়ে দুধ অত্যন্ত বিপজ্জজনক বলে আখ্যা দিয়েছেন...