সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮

চমক চোখের তারায় কম্পিউটার...!


চোখের তারায় কম্পিউটার! যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি আয়োজন করা হয়েছিল কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্মার্ট গ্লাস প্রর্দশন করেছে। এসব গ্লাসে মিলছে কম্পিউটারের সুবিধা। এমনই দুটি প্রতিষ্ঠান হলো রকিড এআর গ্লাসেস এবং থার্ডআই’স এক্স ওয়ান স্মার্ট গ্লাসেস। রকিড এআর গ্লাসেস চীনের তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে প্রতিষ্ঠানটি আর গ্লাস রকিড গ্লাস প্রদর্শন করে। ব্যাটারিচালিত এই গ্লাসে কম্পিউটিংয়ের জন্য রয়েছে একটি প্রসেসর। এর সাথে স্মার্টফোনের সাথে যোগাযোগের জন্য রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি। এছাড়াও ডিভাইসটি ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে ইন্টারনেট সার্ফিং করতে পারে। অন্যদিকে কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে থার্ডআই’স নামের একটি প্রতিষ্ঠান প্রদর্শন করে থার্ডআই এক্স ওয়ান নামের একটি গ্লাস। এই ডিভাইসে আছে লেটেস্ট চিপসেট ও সেন্সর। ডিভাইসে ব্যবহারকারী পাবেন ১২৮০x ৭২০ পিক্সেলের বাইনোকুলার ডিসপ্লে। যা ৯০ ইঞ্চি ডিসপ্লের সমান। এছাড়াও এই ডিভাইসে আছে ৩ স্ক্রিন ইন্টারফেস। এটি কম্পিউটারের বিকল্প হিসেবেও কাজ করবে। কেননা, এতে গ্লাসে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। (ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এজেড) bloggermonju.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দুধ নামে বিষ খাচ্ছেন অাপনি...?

অাপনি কি সচেতন বাংলাদেশের দুগ্ধ খামার থেকে শুরু করে দোকানের প্যা‌কেটজাত পর্যন্ত প্রতিটি পর্যায়ে দুধ অত্যন্ত বিপজ্জজনক বলে আখ্যা দিয়েছেন...